পালিয়ে যাওয়ার পথে সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব সহ আটক ২

প্রকাশিত:সোমবার, ০৭ অক্টো ২০২৪ ১২:১০

পালিয়ে যাওয়ার পথে সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব সহ আটক ২

Manual5 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  পালিয়ে যাওয়ার পথে তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ও তার দুই সহযোগী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হয়েছে।
গত রবিবার রাত দেড়টার সময় সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর সড়কের রাধানগর পয়েন্ট থেকে অপর দুই সহযোগি সহ (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Manual3 Ad Code

আফতাব উদ্দিন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যগ্ম আহবায়ক।

Manual5 Ad Code

পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জ সদর মডেল থানায় নাশকতা মামলা ছাড়াও আফতাবের বিরুদ্ধে তাহিরপুর থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। একই সময় সাথে থাকা তাহিরপুরের কামড়াবন্দ গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুস সহিদের ছেলে আফতাবের ভাগ্নে সজল সিদ্দীকি ও সোহালা গ্রামের আমিনকেও আটক করা হয়।

Manual8 Ad Code

সুনামগঞ্জ ডিবি পুলিশের (ওসি) অফিসার ইনচার্জ (ডিবি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগষ্ট সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও প্রাণ নাশের হুমকি দেয়ায় বৈষম্যবিরোধী ছাত্র/জনতার উপড় হামলার ঘটনায় তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন সহ আরো দুইজনকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ