বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জগন্নাথপুরের শাহান মিয়া গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার, ০৬ অক্টো ২০২৪ ০৭:১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জগন্নাথপুরের শাহান মিয়া গ্রেপ্তার

Manual8 Ad Code

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি।।

Manual3 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শাহান মিয়া সহ আরেক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে।

Manual8 Ad Code

গতকাল রবিবার দিবাগত ভোররাতে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল গফুর ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মোঃ আব্দুল তাহির এর পুত্র সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, বিগত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া সুনামগঞ্জ সদর মডেল থানার মামলায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাজী আজাদ উল্লার পুত্র মোঃ আব্দুল গফুর ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মোঃ শাহান মিয়াকে ঐ মামলাসহ সিলেটের কোতয়ালী থানার আরেকটি মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পর আসামীদের সুনামগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ