১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৬ অক্টো ২০২৪ ০৭:১০
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজনে শহরের জগৎজ্যােতি পাবলিক লাইব্রেরীতে জননিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ম্যাফ সুনামগঞ্জের সাধারন সম্পাদক মুনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় বৈঠকে আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে নগরে একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোসহ নাগরিক সমাজের ভুমিকা নিয়ে আলোচনা হয়।
শনিবার বিকালে ইউকেএইড এর অর্থায়নে আয়োজিত এই বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, নাগরিক সমাজের বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
্বৈঠকে উপস্থিত সুনামগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হক বলেন আসন্ন অতি গুরুত্বপূর্ণ এই উৎসবকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে।“ পাশাপাশি শহরে এবং এর আশেপাশের সকল পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত সকল শ্রেনিপেশার মানুষকে একযোগে এগিয়ে এসে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আ ত ম মিছবাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম, জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাধারন সম্পাদক আব্দুর রকিব, সুনামগঞ্জ জেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক বিমল বনিক, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক চন্দন প্রসাদ রায়, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুতফা আনোয়ার, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহাদ জুয়েল, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ বন্ধন থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান পল্লবসহ আরো অনেকেই।
Helpline - +88 01719305766