জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার, ০৫ অক্টো ২০২৪ ০১:১০

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Manual8 Ad Code

জগন্নাথপুর নিউজ-  সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূঁইয়াকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৫ অক্টোবর) ভোররাতে তাঁকে পৌর এলাকার ইকড়ছই গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

গ্রেপ্তারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এরপর গত ২ অক্টোবর ওই মামলায় জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরুজ ইসলাম মুন্নাকে জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুরের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন সকালে সুনামগন্জ সদর থানায় আওয়ামী লীগ নেতা শুকুর আলীকে পাঠিয়েছি, সেখানে তদন্ত চলছে তদন্ত শেষে আদালতে পাঠানো হবে।

Manual6 Ad Code

সুনামগঞ্জের সদর থানার ডিউটি অফিসার এস আই সাব্বির আহমেদ জানান তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন, জিজ্ঞাসাবাদ পর কোট হাজতে রাখা হবে কাল আদালতে তোলা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ