দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের অভিযান

প্রকাশিত:Thursday, 03 Oct 2024 09:10

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের অভিযান

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ।

বুধবার (২ অক্টোবর) বিকালে দোয়ারাবাজার থানার এস আই আবুল বাশার এর নেতৃত্বে ও ফোর্সের সহযোগিতায় উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে বালু বোঝাই দুটি নৌকা জব্ধ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন কারিরা পালিয়ে যাওয়াতে তাদের আটক করা যায়নি বলে জানান পুলিশ। 

Manual6 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক  জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর ভূগর্ভে বড় বড় গহ্বরের সৃষ্টি হচ্ছে এবং পানির চাঁপ বৃদ্ধি পাওয়ায় নদীর পাড়সহ লোকালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ