দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

প্রকাশিত:Saturday, 28 Sep 2024 05:09

দোয়ারাবাজারে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সরকারি মডেল হাইস্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমির মাষ্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে এর প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস।

এসময় বক্তারা বক্তব্যে বলেন, ‘আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। এরপরে কি এটাই আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে কী করবে এটা নিয়ে কোনো নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি। এটা নিয়ে কাজ করা হচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম,ডা. হারিছ মিয়া, মো.দিলোয়ার হোসেন, মাও সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ।

Manual8 Ad Code

উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম এ মোতালিব ভুইয়া,বজলুর রহমান, হাবিবুল্লাহ হেলালী,আবু সালেহ মো.আলা উদ্দিন, এনামুল কবির মুন্না,আশিস রহমান, শাহনুর ওয়াদুদ সাগর।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন মুন্সি, শাহ মাসুক নাঈম, সুহেল মিয়া, মাসুদ রানা সোহাগ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ