১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৭ সেপ্টে ২০২৪ ১২:০৯
সুনামগঞ্জ প্রতিনিধি:-বিনা উদ্ভাবিত ডাল ও তেলজাতীয় ফসলের চাষাবাদের উন্নত প্রযুক্তি,বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শীর্ষক কৃষক কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও বিনা উপকেন্দ্রের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের মহাপরিচালক ড.মো: আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রশিক্ষণ পরিকল্পনা পরিচালক ড.শরিফুল হক ভুঞা ও ড.মো.মঞ্জুরুল আলম মন্ডল,বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ গবেষণা পরিচালক ড.মো: ইকরাম উল হক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ মুখ্য বৈঞ্জানিক কর্মকর্তা ড.মো.সিদিক্কুর রহমান, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম,সদর উপজেলা কৃষি অফিসার মো.রাকিবুল আলম,বিএডিসির সহকারী প্রকৌশলী কাজী হোসেন আর রাফি,বৈঞ্জানিক কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উন্নত জাতের বীজ সংরক্ষণ ও সঠিক সময়ে বীজ রোপন করলে ভালো ফসল পাওয়া যাবে। ফসলের বীজ সংরক্ষণ পদ্ধতি ভালো করে জানতে হবে এবং জমিতে সঠিক সময়ে ফসল ফলাতে হবে।বিনা বিভ জাতের উন্নত বীজ উদ্ভাবন করেছে। কৃষকদের আগ্রহ বাড়াতে বিনা উন্নত জাতের বীজ উদ্ভাবনের মধ্যে দিয়ে কৃষকরা বেশি ফলন পাচ্ছে। এতে করে দেশের অথর্নৈতিক অবস্থা উন্নয়ন হচ্ছে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766