জগন্নাথপুর ব্র্যাক-এর উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ২৪ সেপ্টে ২০২৪ ০৩:০৯

জগন্নাথপুর ব্র্যাক-এর উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক অনুষ্ঠিত

Manual2 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:-  ব্র্যাক-এর উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, প্রত্যাশা-২ এর ইউনিয়ন কর্মশালা মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর সভাস্হ এক রেষ্টুরেন্টে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সংগঠনের সভাপতি ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান গোপাল দাস রেন্টুর সঞ্চালনায় উদ্বোধন করেন সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রায়।

বিশেষ অতিথি ছিলেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক গোবিন্দ দেব।

কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিষয়ক আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট/ইকোনমিক রিইন্ট্রিগ্রেশন। এতে প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবগত করা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সংবাদকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

আলোচনায় প্রবাসী কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন, লাঞ্ছনা, প্রতারণার বিষয়টি উল্লেখ করা হয়। এক্ষেত্রে শ্রম অভিবাসীদের সঠিক ভিসা, সঠিক মাধ্যম, কাজের ধরণ, যাচাই দকরে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে উদ্বুদ্ধ করা হয়।

ইউরোপীয়ান ইউনিয়ন ও ব্র্যাকের অর্থায়ন এবং অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

Manual7 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, মোঃ নাজিম উদ্দীন, গোলাম সারোয়ার, শানুর আলী, ফাতেমা বেগম, তপন সেন, ই/ পি সদস্য আমিরুন নেছা, জোসনা বেগম,বাসনা রানী, জাহেদা বেগম,প্রমুখ।।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ