|
প্রকাশিত:Monday, 16 Sep 2024 06:09
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিরাই উপজেলার বদলপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
জানা যায়, বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও একই গ্রামের ফারুক মিয়া পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ ও বেশ কয়েকটি মামলা চলছিল। এরই ধারাবাহিকতায় গ্রামের পাশের জলমহাল দখল নিয়ে দু’পক্ষের মধ্যে কাটাকাটির জের ধরে এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুত্বর আহতদের সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766