১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ সেপ্টে ২০২৪ ০৭:০৯
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমান সুপারি, রসুন ও মাছসহ ২কোটি ১১লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কুশিয়ারা নামক স্থান থেকে এসব মালামাল আটক করে।
এ সময় ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই ও ০৪টি মাহেন্দ্রা পিকআপ আটক করা হয়।
এদিকে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারনে কোন আসামীকে আটক করা সম্ভব হয় নি।
সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766