দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশে মানুষের ঢল

প্রকাশিত:শনিবার, ০৭ সেপ্টে ২০২৪ ১০:০৯

দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশে মানুষের ঢল

Manual2 Ad Code

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-  দীর্ঘ প্রায় দেড় যুগ পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Manual4 Ad Code

শনিবার দুপুরে উপজেলা সদরে একটি মিলনায়তনে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, সিলেট মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস ছাত্তার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, এডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর শু’রা সদস্য ও কোতয়ালী থানা নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি আলম সুহেল প্রমূখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি মাও তোফায়েল আহমদ খাঁন বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের ওপর জুলুম ও নির্যাতন চালায়।

Manual5 Ad Code

যে কারণে দেশের মানুষ  এত দিন মতপ্রকাশ করতে পারেনি, কথা বলতে পারিনি। গত ৫ আগস্ট জালিম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারিনি। দাড়ি-টুপিওলা মানুষ,নামাজি মানুষ,টাকনুর উপর কাপড় পরা মানুষ দেখে দেখে তারা অত্যাচার নির্যাতন চালাতো, অনেক মুসলিম ভাই- বোনদের লাঞ্ছিত করেছে ওই জালিম সরকারের লোকজন। আল্লাহ তার বিচার করেছেন।

তাই দীর্ঘদিন পর হলেও আজ আমরা কথা বলতে পারছি এবং কর্মী সমাবেশ করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিস্বার্থের জন্য নয়। তিনি আরো বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক।

আমরা সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো দারিদ্র্য থাকবে না, ক্ষুধামুক্ত, ভয়ভীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে, এ জন্য আমাদের সব কর্মীকে একতাবদ্ধ থেকে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন’র পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস,সাবেক জেলা সভাপতি মাও জাকির হোসাইন, উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ