১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৭ আগ ২০২৪ ০৭:০৮
জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ১৩৩ নং পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ও শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর পক্ষে স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ ছমির উদ্দিন সহ ১৬৬জন স্বাক্ষরিত এ অভিযোগপত্রটি দায়ের করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ইতোমধ্যে বিভিন্ন অনিয়ম করায় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও অভিভাবকবৃন্দগণ তাহার প্রতি অতিষ্ঠ। এরকম দুর্নীতিবাজ, অনিয়মকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবী করছেন এলাকাবাসী।
অভিযোগে জানাযায়, প্রধান শিক্ষক তাহার নিজের মতো অনিয়ম করে স্কুলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনিয়ম, স্লীপ ফান্ডের টাকা, ক্ষুদ্র মেরামতের টাকা উত্তোলন করে নামে বেনামে নিজে ভাউচার তৈরী করে কমিটিকে অবগত না করে টাকা খরচ করেছেন। বিদ্যালয়ের ছাদে বিভিন্ন ধরনের কৃষিপন্য উৎপাদন করে নিজের প্রয়োজন মেটানোসহ বাজারে বিক্রয় করেন। তাছাড়া বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বিভিন্ন ঠিকাদারী ব্যবসা ইট, বালু ও পাথরের ব্যবসার সাথে জড়িত, জন্ম নিবন্ধন করে দেয়ার কথা বলে স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচশ থেকে এক হাজার টাকা নিয়ে নিবন্ধনও দেননি এবং টাকা ফেরত দেননি, জগন্নাথপুর নির্বাচন অফিসের নাম ব্যবহার করে, ভোটার আইডি কাড সংশোধন ও ভোট তুলে দিবেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেন আমি অসুস্থ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766