শ্রীমঙ্গলে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত:সোমবার, ২৯ মে ২০২৩ ০৭:০৫

শ্রীমঙ্গলে জেলা প্রশাসকের মতবিনিময়

Manual5 Ad Code

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারী- বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্যব্যক্তি, গণমাধ্যম কর্মী, এবং সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল সাংবাদিক সমিতির সভাপতি কাওছার ইকবাল, সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমখ।

Manual3 Ad Code

সভায় শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় দ্রুত অপসারণ, শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ, মডেল মসজিদ নির্মাণ, যানজট নিরসন, পৌরসভার আয়তন বর্ধিতকরনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Manual6 Ad Code

এর আগে জেলা প্রসাসক শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেন। তিনি শ্রীমঙ্গল থানায় পৌছালে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) শহীদুল হক মুন্সি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সর্দার, পরিদর্শক তদন্ত মো. আমিনুল ইসলাম তাকে স্বাগত জানান। এসময় পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অর্নার প্রদান করেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ