১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৯ মে ২০২৩ ০৭:০৫
সেলিম আহমেদ, সৌদি আরব থেকে:- সৌসি আরবের মক্কায় আওয়ামী ফাউন্ডেশন (আওয়ামীলীগ) এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কতকাল মক্কার একটি কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠান হয়।
মক্কা আওয়ামী ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
এসময় মন্ত্রী বলেন, প্রবাসীরা শুধু দেশে নয়, কাজ নিয়ে যেসব দেশে যাচ্ছেন সেখানকার উন্নয়নে ভূমিকা রাখছেন। মধ্যপ্রাচ্যের অবকাঠামো গড়ে তুলছেন প্রবাসীরা। আবার দেশে ফিরে প্রবাসীরা নানা বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করছেন। এসব করা হলে প্রবাসীদের ভূমিকা অনেক বেশি হবে। দক্ষ কর্মী পাঠাতে সরকার এখন কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন আরো বলেন, দেশে এখন অনেক উন্নয়ন হচ্ছে এ উন্নয়ন ধরে রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি ও কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সাতকানিয়া নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী।
মক্কা ও জেদ্দার স্থানীয় আওয়ামী পরিবারের সংগঠনের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোশাররফ খান, মক্কা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শফিউল আলম মনির, মক্কা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবী, মক্কা আওয়ামী পরিষদের সভাপতি আব্দুল খালেক, জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দেলোয়ার সরকার, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতাউল্লাহ, জেদ্দা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদ, মক্কা আওয়ামীলীগের নেতা রিয়াজ আকবর চৌধুরী, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী বিল্লু, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি আমীর হোসেন, শফিকুর রহমান, শাহজাহান সোলেমান, প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম সহ আরো অনেকেই।
Helpline - +88 01719305766