নিজস্ব প্রতিবেদক:- আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী এডভোকেট আফছর আহমদ এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৬ মে) রাত ৮ ঘটিকায় ওয়ার্ডের পশ্চিম ভাটপাড়াস্থ খেলার মাঠে বেলায়েত হোসেন তারিক এর সভাপতিত্বে এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় কাউন্সিলর পদপ্রার্থী খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী সমাজসেবী এডভোকেট আফছর আহমদ বলেন আমি জনগণের মনোনীত প্রার্থী। তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনেও এলাকার জনগণ আমার পাশে ছিলেন এবং আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই। এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন বলেন নির্বাচিত হলে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন।