পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাসপাতালে ভর্তি

প্রকাশিত:সোমবার, ২৩ জানু ২০২৩ ১০:০১


Manual7 Ad Code

শারীরিক অসুস্থতার কারণে গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রথমে সিএমএইচ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মন্ত্রী।

Manual6 Ad Code

সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ মন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে জানান।

Manual6 Ad Code

তিনি বলেন, তিনি বলেন, ঠান্ডা কাশি, সর্দি, বুকে কফ ও শ্লেষ্মার সমস্যা কারণে গত পাঁচদিন মন্ত্রী বিএসএমএমইউতে হাসপাতালে চিকিৎসাধী আছেন।

কয়েকদিন যাবৎ অসুস্থতার কারণে পরিকল্পনামন্ত্রীকে মন্ত্রণালয়ে দেখা যায়নি। এর আগে তিনি সামান্য অসুস্থ ছিলেন। অসুস্থতা নিয়ে সুনামগঞ্জ ও মাদারীপুর সফর করায় আরও অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, অসুস্থতার জন্য মন্ত্রী প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code