টাকার বস্তার ওপর শুয়ে আছেন মির্জা ফখরুল : ওবায়দুল কাদের

প্রকাশিত:শনিবার, ২৯ অক্টো ২০২২ ০৮:১০

টাকার বস্তার ওপর শুয়ে আছেন মির্জা ফখরুল : ওবায়দুল কাদের

Manual3 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বস্তার ওপর শুয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের আরও বলেন, আপনারা জানেন রংপুরে একটি সমাবেশ হচ্ছে। সেখানে তিন দিন আগে থেকে লোকজন নিয়ে গিয়ে স্টেজে শুয়ে আছেন, মাঠে শুয়ে আছেন, রাস্তায় শুয়ে আছেন। আর টাকার বস্তার ওপর শুয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের নামে টাকা আসছে, আর তারা টাকার ওপর শুয়ে আছেন।

শনিবার রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

দুপুর সোয়া ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্বোধন করেন।

Manual1 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সম্মেলনে ক’জন লোক হয়েছে- তা আমরা দেখেছি। আজকে শুধুমাত্র ঢাকা জেলা আওয়ামী লীগের এই সম্মেলনে কত লোকজন হয়েছে- তা আপনারা দেখে যান। এখানে আমাদের নেত্রী নেই। তারপরও কত লোক হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার চেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। গত ৪৭ বছরে দেশের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নামও শেখ হাসিনা।

Manual2 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা নাকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না। যাবেন, যাবেন। গাধা পানি ঘোলা করে খায়। সময় আসলেই দেখা যাবে বিএনপি নির্বাচনে যায় কি না।

Manual2 Ad Code