জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত:শুক্রবার, ০৭ অক্টো ২০২২ ০১:১০

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Manual5 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

Manual6 Ad Code

পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

Manual4 Ad Code

এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসাররিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ৭টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৪২ মিনিটে জাতির পিতার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার গাড়িবহর টোল দিয়ে পদ্মা সেতুর টোলপ্লাজা অতিক্রম করেন। পরে সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান।

এদিকে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়া সভায় অংশগ্রহণ করবেন। বিকালে ঢাকার উদ্দেশে রওনা করবেন তিনি।

Manual5 Ad Code

অপরদিকে আজ সড়ক পথে পদ্মা সেতু হয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ টুঙ্গিপাড়া যাচ্ছেন। পদ্মাসেতু হয়ে এটিই রাষ্ট্রপতির প্রথম টুঙ্গিপাড়া সফর হতে যাচ্ছে। তিনি টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানাবেন।

পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন।

Manual2 Ad Code