রাজধানীতে রাত ৮ টায় ও চট্টগ্রামে ৯ টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ অক্টো ২০২২ ০৬:১০

রাজধানীতে রাত ৮ টায় ও চট্টগ্রামে ৯ টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে

Manual2 Ad Code

জাতীয় গ্রিডে বিপর্যয়ের (ট্রিপ) কারণে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, রাজবাড়ী, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের অর্ধেকের বেশি স্থানে একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আশা প্রকাশ করেন তিনি।

Manual6 Ad Code

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফেসবুক পেজে স্ট্যাটাসে জানান,

— পাওয়ার গ্রিডে ট্রিপ ও বিদ্যুৎ সরবরাহ আপডেট —
‘আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
পাওয়ার গ্রিডে ট্রিপ এক সেকেন্ডে হলেও রিস্টরেশন অনেক লম্বা আর জটিল প্রসেস।
সন্ধ্যার থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং তারপর ৯ টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন, গুজব না ছড়িয়ে একটু ধৈর্য ধরার অনুরোধ থাকলো শহর অঞ্চলের সবার প্রতি।’

Manual8 Ad Code

এর আগ আজ মঙ্গলবার পৌনে ৫টার দিকে মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ অনুরোধ জানানো হয়।

Manual3 Ad Code

পোস্টে বলা হয়েছে, ‘আকস্মিকভাবে আজ দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে। পিজিসিবির প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যথাসম্ভব তাড়াতাড়ি বিদ্যুৎ সেবা চালু করা হবে বলে আশা করা যায়।’