গাইবান্ধা-৫ আসনে নৌকার টিকিট পেলেন সাবেক ছাত্রলীগ সভাপতি রিপন

প্রকাশিত:শনিবার, ১০ সেপ্টে ২০২২ ০৭:০৯

গাইবান্ধা-৫ আসনে নৌকার টিকিট পেলেন সাবেক ছাত্রলীগ সভাপতি রিপন

Manual2 Ad Code

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে।

শনিবার বিকাল ৫টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

নৌকার মনোনয়ন পাওয়া মাহমুদ হাসান রিপন বর্তমানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য।

Manual3 Ad Code

গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ