বাংলাদেশ আওয়ামী লীগ ২৫নং ওয়ার্ডের কমিটি ঘোষণা

প্রকাশিত:বুধবার, ০৭ সেপ্টে ২০২২ ০২:০৯

বাংলাদেশ আওয়ামী লীগ ২৫নং ওয়ার্ডের কমিটি ঘোষণা

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ আওয়ামী লীগ ২৫ নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ৮ টায় খোজারখলা আল-সামছি কমিউনিটি সেন্টারে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

Manual1 Ad Code

সম্মেলনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীতা ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থীতা করার লক্ষ্যে সমঝোতা প্রচেষ্টা বিফল হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের প্রক্রিয়া শুরু করেন।

Manual2 Ad Code

উপস্থিত সভায় সম্মেলন উপকমিটি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য এডভোকেট কিশোর কুমার করকে নির্বাচন কমিশনার ও এডভোকেট সৈয়দ শামীমকে সহকারী নির্বাচন কমিশনার মনোনীত করে কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। সভাপতি পদে জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে তাকবির হোসেন পিন্টু নির্বাচন প্রক্রিয়া বর্জন করে সমর্থকদের নিয়ে ব্যাপক গোলযোগের অপ্রচেষ্টা চালিয়ে কাউন্সিলর অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

Manual3 Ad Code

অতপর দ্বিতীয় অধিবেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন ও ঘোষিত নির্বাচন কমিশনারদ্বয়ের এবং সাংগঠনিক উপকমিটির সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় একক প্রার্থী হওয়ায় সভাপতি পদে আনসার আহমদ কয়েছকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সেলিম আহমদ সেমিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ