পররাষ্ট্রমন্ত্রী অসুস্থতার কারণেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হননি : তথ্যমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার, ০৬ সেপ্টে ২০২২ ০৩:০৯

পররাষ্ট্রমন্ত্রী অসুস্থতার কারণেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হননি : তথ্যমন্ত্রী

Manual5 Ad Code

অসুস্থতার কারণেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাননি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী যখন বিদেশ যান, তখন সবসময় তাদের পররাষ্ট্রমন্ত্রী তার সফরসঙ্গী হন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ। তাই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাননি। এখন এটিই আমাকে ধরে নিতে হবে।’

Manual5 Ad Code

তথ্যমন্ত্রী বলেন, ‘অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে সোমবার পররাষ্ট্রমন্ত্রী অফিস করলেন কীভাবে? আসলে কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়। কিন্তু এরকম হাই লেভেল ভিজিট করা কঠিন বা সম্ভব নয়। আমিও তো কিছুটা অসুস্থ থাকলেও অফিস করি। কিন্তু অসুস্থ অবস্থায় আমার পক্ষে কি বিদেশ সফর করা সম্ভব না।’

মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে অনেক কিছু অর্জন হবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়েই ভারতের কাছ থেকে যা কিছু অর্জন হয়েছে। সমুদ্রসীমা ও ছিটমহলসহ যা কিছু অর্জন, তা আওয়ামী লীগ সরকারই করেছে। এবারের সফরেও অনেক কিছু অর্জন হবে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। এর মধ্যে প্রথমবার ভারত থেকে ২০ পণ্য বাদে সব পণ্যের ওপর ট্যারিফ সুবিধা আদায় করেছেন। ১৯৭৪ সালের মৈত্রী চুক্তি অনুযায়ী ছিটমহলগুলো আমাদের হস্তান্তর করার কথা ছিল। কিন্তু বিএনপি কয়েক দফা ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিলেন, তারপর আরও জরুরি সরকার ক্ষমতায় ছিল, কেউ ছিটমহলের অধিকার আদায় করতে বা আনতে পারেননি। সেটা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে আলোচনা করে আদায় করেছেন। ফলে ছিটমহলগুলো আমাদের অধিকারে এসেছে এবং আয়তন বেড়েছে।’

Manual5 Ad Code

আওয়ামী লীগ সরকারই ভারতের সঙ্গে আন্তর্জাতিক আদালতে মামলা করে সমুদ্রসীমা জয়লাভ করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সুতরাং ভারতের কাছ থেকে যা কিছু আদায় আওয়ামী লীগ সরকারই করেছে, শেখ হাসিনাই করেছেন। আর বিএনপি সব দিয়ে এসেছে। আর ভারতে গিয়ে বিএনপি দেশের ন্যায্য হিস্যার কথা, পাওনার কথা ভুলে যেতো। সুতরাং মির্জা ফখরুলের সোমবারের বক্তব্য তার বেলায় ও তার নেত্রীর বেলায় প্রযোজ্য।’

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে সোমবার সকালে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করেন।

তবে অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হননি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Manual7 Ad Code