যুব জমিয়ত বাংলাদেশ ২০নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত:শুক্রবার, ০২ সেপ্টে ২০২২ ১০:০৯

যুব জমিয়ত বাংলাদেশ ২০নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

Manual1 Ad Code
সুরমাভিউ:-  যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন আজ (০২ সেপ্টেম্বর) শুক্রবার বাদ এশা শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আফজল হোসাইন খান এর সভাপতিত্বে ও মাওলানা আফতাব উদ্দীন খানের পরিচালনায় কাউন্সিল অধিবেশন প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আহবায়ক মাওলানা কবীর আহমদ।
বিশেষ অথিতি উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সদস্য সচিব মুফতি বাহরুল আমিন,সদস্য মাওলানা কাউসার আহমদ,প্রচার সচির মুফতি সিরাজুল ইসলাম,মাওলানা আবু সুফিয়ান।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সহ প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা শিহাব উদ্দীন, জমিয়তের অন্যতম মুরব্বি মাওলানা কামরুল ইসলাম কামাল, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ফায়জুর রহমান, মাওলানা ইমাম উদ্দীন, মাও.হাবিবুর রহমান, মাওলানা আব্দুর রহমান, আবদাল, মিফতা উদ্দিন, মিজান প্রমূখ।
কাউন্সিলে অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা আফজাল হোসাইন খানকে সভাপতি ও হাফিজ মাওলানা বদরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগর যুব জমিয়তের সদস্য সচিব মুফতি বাহরুল আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ