বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ করছেন : মুক্তিযোদ্ধা আব্দুল খালিক

প্রকাশিত:শুক্রবার, ০২ সেপ্টে ২০২২ ০৭:০৯

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ করছেন : মুক্তিযোদ্ধা আব্দুল খালিক

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেছেন, প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, তাই আগামী নির্বাচনেও আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ।

তিনি বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) রাতে গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামীলীগের উপ-কমিটির নেতৃবৃন্দের সাথে ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন ইরান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, বিগ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, সদস্য ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজম খান।

Manual8 Ad Code

বক্তব্য রাখেন, আব্দুল জলিল ময়না, মুহিবুর রহমান শাহাজাহান, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, আব্দুল মান্নান, জুয়েল আহমেদ, বিলাল আহমেদ, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, আবুল হোসেন খান, মইনুল হোসেন, আব্দুস সালাম উজ্জ্বল, আপ্তাব মিয়া, লক্ষ্মণ কর, আলমগীর আলম, আমিনুল হক, আব্দুল মতিন চৌধুরী, গিয়াস উদ্দিন, আব্দুল আজিজ হাবান, ফজলুল হক, আব্দুস সালাম, ফয়ছল মাহমুদ মগনী, কবির আহমেদ, জয়নাল আহমেদ ঝানু, শওকত আলী, এনামুর রহমান,বিনেশ কর দুলু, শ্রীদাম পাল, ঝন্টু কুমার ঘোষ।

২৭নং ওয়ার্ডের সম্মেলন উপলক্ষে পরবর্তী সভা আগামী ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ টায় গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে সিলেট মহানগর আওয়ামীলীগের উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সদস্য মরহুম আব্দুল মুক্তাদির এর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ