বন্যায় ক্ষতিগ্রস্থ আড়াই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ সেপ্টে ২০২২ ০৯:০৯

বন্যায় ক্ষতিগ্রস্থ আড়াই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর ৪০ নং ওয়ার্ডের জাঁন আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যায় ক্ষতিগ্রস্থ আড়াই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকাল ১১টার স্টার্ট ফাউন্ড বাংলাদেশের সহযোগিতায় ইসলামিক রিলিফ বাংলাদেশ জাঁন আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এই শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রী মধ্যে রয়েছে ১টি ব্যাগ, ১টি ছাতা, কলম, পেনসিল, শার্পনার ও ইরেজার।

জাঁন আলী শাহ সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষিকা পূর্ণিমা রানী ভট্টাচার্যের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার আবু ইউসুফ, জান আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দেব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান মতিন, সিলেট বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হাছিব, স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ মো. আদিল।

Manual3 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের কথা পত্রিকার উপ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মঈন উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হাসনাত, বিদ্যালয়ের শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন কল্পনা রানী ভট্টাচার্য, আশা পূর্ণা দেব জুঁই, আয়েশা আক্তার সীমা।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, সিলেট সিটি বর্ধিত এলাকায় বন্যাদূর্গত শিক্ষার্থীদের পাশে আমরা রয়েছি। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। আলোকিত মানুষ হতে হবে। আজকের শিশুরা আগামীদিনের বাংলাদেশ।

Manual7 Ad Code

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলার শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ বলেন, “শিক্ষার্থীদের সঠিক সময়ে বিদ্যালয়ে আসতে হবে। নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করতে হবে। শিক্ষার্থীদের সর্বোচ্ছ সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয়গুলো মেরামত করে শিক্ষার উপযোগী করে তোলা হয়েছে।” অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তফা তাহমিদ ও গীতা পাঠ করেন উদয় দেব কৃষ্ণ।

এ সংক্রান্ত আরও সংবাদ