বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করলেন এমপি মোকাব্বির

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ সেপ্টে ২০২২ ০৬:০৯

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করলেন এমপি মোকাব্বির

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:-  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে সিলেটের বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী, দৌলতপুর ও বিশ্বনাথ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চার ইউনিয়নের ৭৮টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে দুই বান করে ঢেউটিন বিতরণ করা হয়।

Manual4 Ad Code

লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনামের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।

Manual7 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য চমক আলী, সমাজসেবক নিজাম উদ্দিন, আবদুস শহীদ, মাহতাব উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ