সিলেটে ৮টি ইউনিটে যুবলীগের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ সেপ্টে ২০২২ ০৫:০৯

সিলেটে ৮টি ইউনিটে যুবলীগের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা যুবলীগের আওতাধীন পাঁচটি উপজেলা ও ৩টি পৌরসভায় আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে এসকল উপজেলা ও পৌরসভার পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহবান করেছে সিলেট জেলা যুবলীগ।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ উপজেলা ও ৩টি পৌরসভা থেকে জীবনবৃত্তান্ত আহবান করেন।

জীবনবৃত্তান্ত আহবান করা উপজেলা ও পৌরসভাগুলো হলো- গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা, বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা, বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা, বালাগঞ্জ উপজেলা ও সদর উপজেলা।

Manual2 Ad Code

উল্লেখিত উপজেলা ও পৌরসভাগুলো থেকে পদপ্রত্যাশীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপি সহ জীবনবৃত্তান্ত সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট পৌছাতে বলা হয়েছে।

Manual8 Ad Code

আবেদন ফরম সিলেট যুবলীগের অফিসিয়াল পেইজ অথবা সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ