গোলাপগঞ্জে স্যার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ৩১ আগ ২০২২ ১১:০৮

গোলাপগঞ্জে স্যার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  ৩১ আগষ্ট বুধবার সকাল ১১ টায় গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর সাফি চৌধুরী এলিম।

Manual3 Ad Code

আলোচনায় অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি ) অভিজিৎ চৌধুরী,গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ ,ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ ,সার ও বীজ ডিলার কামরুল ইসলাম চৌধুরী, সুজন কুমার শর্মা।

এ সময় উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান জানান শুধু ইউরিয়া সারের প্রতি বছর ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। আন্দর্জাতিক বাজারে ইউরিয়া সারের মূল্য ৯৮ টাকা অথচ প্রতি কেজি ইউরিয়া সাড়ে ৮২ টাকা ভর্তুকি দিয়ে ১৬ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অনুরূপভাবে টিএসপি সারে প্রতি কেজিতে ৬৫ টাকা,ডিএপি সারে প্রতি কেজিতে ৮০ টাকা, এমওপি সারে প্রতি কেজিতে ৪৮ টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। যথাযথ ভাবে কৃষকদের হাতে সার পৌঁছে দিতে কৃষি বিভাগ সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহযোগিতা করে কৃষি পণ্য উৎপাদনে ভূমিকা পালন করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ