১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ৩১ আগ ২০২২ ০৭:০৮
সুরমাভিউ:- সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, বাদ জুমা হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
Helpline - +88 01719305766