এমসি কলেজের ছাত্র প্রণব গতকাল থেকে নিখোঁজ

প্রকাশিত:মঙ্গলবার, ৩০ আগ ২০২২ ০৬:০৮

এমসি কলেজের ছাত্র প্রণব গতকাল থেকে নিখোঁজ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র প্রণব চন্দ্র দাস গতকাল থেকে নিখোঁজ রয়েছে। প্রণব (২৩) সুনামগঞ্জের জেলার শাল্লা উপজেলার পুটকা গ্রামের পরিমল দাসের ছেলে।

প্রণব সিলেটের পশ্চিম পাঠানটোলা থেকে পড়াশোনা করতেন। গতকাল রাত ৯ টার দিকে টিউশনি করানোর কথা বলে মেস থেকে বের হয়ে আসেন। তারপর আর মেসে ফেরেন নি। সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করার পরেও পাওয়া যায় নি।

Manual8 Ad Code

এই ঘটনায় আজ ৩০ আগস্ট প্রনবের ভাই অভিজির দাস সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

Manual4 Ad Code

সর্বশেষ বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিল কালো রঙের শার্ট জামা, নিখোঁজের সর্বশেষ অবস্থান ভাতালিয়া তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোল। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ