১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৮ আগ ২০২২ ০৫:০৮
সুরমাভিউ:- সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (অতিরিক্ত ডিআইজি) এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ নির্মল চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৭ আগস্ট বিকাল অনুমান ০৪.০৫ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন সোনাটিলা গ্রামের সোনাটিলা-টু-কানাইজুড়ী গামী রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোঃ রাশেদ মিয়া (৩২) নামীয় এক যুবককে আটক পূর্বক তার পিঠে ঝুলানো স্কুলে ব্যাগ তল্লাশী করে ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাশেদ কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা (উত্তর পাড়া) এলাকার মোঃ কামাল মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই (নিঃ)/সজল দাসের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোয়াইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান যে, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। গতকাল মাদক বিরোধী সেল ০৫ কেজি গাঁজাসহ এক মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে।
Helpline - +88 01719305766