বালুচরে নিজ বাসার তালা ভেঙে ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, শিশুকন্যা হাসপাতালে

প্রকাশিত:বুধবার, ২৪ আগ ২০২২ ১১:০৮

বালুচরে নিজ বাসার তালা ভেঙে ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, শিশুকন্যা হাসপাতালে

Manual2 Ad Code

সিলেট নগরের বালুচর এলাকায় নিজ বাসায় ওমান প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় ওই নারীর দুই বছর বয়সী কন্যা সন্তানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বালুচর ফোকাস-৩৬৪ নম্বর বাসার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। হত্যার শিকার ওই নারীর নাম আফিয়া বেগম (৩১)। তিনি গোয়াইনঘাটের আজির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফোকাস-৩৬৪ সিকান্দর মহলের পাঁচতলার বাসার নিচতলায় মেয়েকে নিয়ে থাকতেন ওমান প্রবাসীর স্ত্রী আফিয়া বেগম। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাসার অন্য ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের উপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া দুই বছর বয়সী কন্যা সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘরের ভেতরে প্রবেশ করে ওই নারীর মরদেহ ও আহত অবস্থায় দুই বছর বয়সী মেয়েকে উদ্ধার করে ওসমানীতে প্রেরণ করেছি।

Manual3 Ad Code

ওসি বলেন, বর্তমানে ওই নারীর লাশ হাসপাতালের মর্গে রয়েছে এবং শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, আমাদের ধারণা দুর্বৃত্তরা ২ থেকে ৩ দিন আগে ওই নারীকে খুন করতে পারে। তবে ঘটনার রহস্য উদঘাটন করতে আমরা কাজ করছি। ওই নারীর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। আমরা বাসার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ