সিলেট জেলা অটোরিক্সা চালক শ্রমিক জোট- ২০৯৭ এর নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ আগ ২০২২ ০৮:০৮

সিলেট জেলা অটোরিক্সা চালক শ্রমিক জোট- ২০৯৭ এর নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট, রেজি: নং চট্ট ২০৯৭ এর কার্যকরি কমিটির নির্বাচন ২০২২ এর নব নির্বাচিত ১৪ সদস্যের কার্যকরী কমিটির শপথ গ্রহন (২৪ আগষ্ট) মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট ২০৯৭ এর অফিসে অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব আলী, যুগ্ন-নির্বাচন কমিশনার হাজী মো. শাহ আছকির আলী, যুগ্ন-কমিশনার মো. শাহজাহান আহমদ, যুগ্ম কমিশনার মো. রাইফুল ইসলাম, যুগ্ম কমিশনার মো. কামাল উদ্দিন সহ বিভিন্ন বিসিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
নব নির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ গ্রহণ করান প্রধান নির্বাচন কমিশনার ময়নুল ইসলাম।

Manual8 Ad Code

শপথ গ্রহন শেষে নব নির্বাচিত কমিটির দায়িত্বশীল হিসেবে সভাপতি মো. আব্দুল আলীম ভাসানী, কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সানর মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, অর্থ সম্পাদক মো. আনোয়ার মিয়া, প্রচার সম্পাদক মো. সেবুল আহমদ, কার্যকরী সদস্য উসেদুর রেজা চৌধুরী, মো. রুহুল আমীন, মো. মইনুল ইসলাম মেরু, মো. মইনুল ইসলাম ইরন, মো. সবুজ মিয়া, মো. সাহেল আহমদ সহ ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী ০৩ বছরের জন্য সিলেট জেলা অটেটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি: নং চট্ট ২০৯৭ এর দায়িত্ব গ্রহন করবেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ