খালা-ভাগ্না গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

প্রকাশিত:রবিবার, ২১ আগ ২০২২ ০৭:০৮

খালা-ভাগ্না গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাধানগর গ্রামে পানিতে ডুবে খালা-ভাগ্নের মৃত্যু হয়েছে। তার হলো রাধানগর গ্রমের আব্দুল মালেকের প্রতিবন্ধী মেয়ে রোমা বেগম (১৩) ও তার নাতি ইরফান আলীর ছেলে আব্দুল্লাহ (৪)। রবিবার (২১ আগষ্ট) দুপুর ২টার সময় বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

Manual8 Ad Code

আব্দুল্লাহ’র পিতা ইরফান আলীর বলেন, আমার ছেলে গত তিনদিন আগে তার নানার সঙ্গে বেড়াতে আসে। পানিতে পড়েছে খবর শুনে এসে দেখি আমার ছেলে ও শালিকা মারা গেছে। তবে আমার কোনো অভিযোগ নেই।

আব্দুল মালেক বলেন, আমার নাতি ও প্রতিবন্ধী মেয়ে আমাদের কাউকে না জানিয়ে ঘরের পাশে পুকুরে গোসল করতে গিয়েছিল। অনেকক্ষণ খোজাখুজি করে না পেয়ে পুকুরে গিয়ে পানিতে হাল্কা চুল দেখে তাড়াহুড়ো করে পানিতে নেমে দেখি আমার মেয়ে ও নাতির ডুবে আছে। তাদের পানি থেকে তুলে দেখি মারা গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান জানান, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি এবং সবার সঙ্গে কথা বলে জানতে পারি খালা (রোমা) ও (ভাগ্না) আব্দুল্লাহ পানিতে ডুবে মারা গিয়েছে। তবে তাদের কোনো অভিযোগ নেই।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক গোপেশ জানান, অভিভাবকদের কোনো অভিযোগ নেই। থানায় লিখিত বক্তব্য দিয়ে তাদের দাফন সম্পন্ন করবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ