সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২০ আগ ২০২২ ০৯:০৮


Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে শ্রমিক নেতা শাহ মিজানুর রহমান ও আব্দুল হেকিম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৯ আগষ্ট শুক্রবার রাতে নগরীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ।

Manual7 Ad Code

শ্রমিক নেতা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে ও নুরুল হক নরুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন, সংগঠনের জালালাবাদ শাখার সভাপতি আব্দুল হালিম, বিমানবন্দর শাখার সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, ৭ নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান, শ্রমিক নেতা আব্দুস সোবহান, দেলোয়ার হোসেন, স্বপন আহমদ, আতিকুল ইসলাম, আবুল কালাম প্রমুখ। এছাড়াও স্মরণ সভায় জেলা শাখা ও বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সোহেল আহমদ।

স্মরণ সভায় বক্তারা শ্রমিক নেতা শাহ মিজানুর রহমান ও আব্দুল হেকিম এর কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, তাঁরা দু’জন আদর্শবান ও ভালো মনের অধিকারী ছিলেন। সব সময় শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকতেন। তারা আমৃত্য শ্রমিকদের স্বার্থে ও কল্যাণে কাজ করে গেছেন তা আজীবন ইতিহাস হয়ে শ্রমিকদের হৃদয়ে থাকবেন। বক্তারা শ্রমিকদের নায্য অধিকার আদায়ে নীতি নৈতিকতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে সম্পৃক্ত হতে হবে।

Manual2 Ad Code

বক্তারা বলেন, শুধু আয় রুজি ও জীবিকা অর্জনের পিছনে ছুটলে চলবেনা। পাশাপাশি আখেরাতের কথা স্মরণ করে আল্লাহর হুকুম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পরকালের পথ সুগমন করতে ভালো কাজের মাধ্যমে ইসলামের আলোকে জীবন পরিচালনা করার আহবান জানান।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ