পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

প্রকাশিত:রবিবার, ২৬ জুন ২০২২ ১০:০৬

পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

Manual7 Ad Code

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সেতু কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে এই নির্দেশনা কার্যকর হবে। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু বিভাগ এ তথ্য জানিয়েছে।

Manual7 Ad Code

রবিবার সন্ধ্যায় পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এমন দুর্ঘটনার পরেই সেতু বিভাগ থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।

Manual2 Ad Code

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

শনিবার উদ্বোধনের পরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ও সেতুর পরে দাঁড়ানো নিষেধ থাকলেও তা মানছে না সাধারণ মানুষ। এছাড়া ইতোমধ্যে সেতুর নাট খুলে টিকটকে ভাইরাল হয়েছে এক যুবক। বিকালে সিআইডি সেই যুবককে আটক করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ