দোয়ারাবাজারে নৌকা ডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:বুধবার, ১৫ জুন ২০২২ ০৬:০৬

দোয়ারাবাজারে নৌকা ডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যালয়ে যাবার পথে নৌকা ডুবে দু’শিক্ষার্থী ভাইবোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া হাওরে এই দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

এসময় নৌকাডুবিতে সমুজ আলী স্কুল এন্ড কলেজের ছাত্রী তামান্না আক্তার(১৫)ও টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সৌরভ হাসান (১১) প্রাণহীন ঘটে। দুই শিক্ষার্থীই আপন ভাই বোন।

Manual4 Ad Code

তারা উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে ডিঙ্গী নৌকা দিয়ে ছাত্রছাত্রীরা সমুজ আলী স্কুল এন্ড কলেজ ও টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে গোজাউড়া হাওরে এসে ঝড়ের কবলে পড়ে। এসময় নৌকাটি ডুবে যায়।তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করে। তারমধ্যে পঞ্চম শ্রেণীর ছাত্র সৌরভ হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অনেক খোঁজাখুঁজির পর নৌকা ডুবে নিখোঁজ হওয়া তামান্না আক্তারের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। নৌকায় থাকা এসএসসি পরীক্ষার্থী সাইফুল (১৫) ও রুমি আক্তার (১৬) সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত দুই শিক্ষার্থীর লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা জানান, ‘নৌকা ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিক সরকারি অনুদান নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ