শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি : সুনামগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত:শনিবার, ০৪ জুন ২০২২ ০৮:০৬

শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি : সুনামগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

শনিবার সকালে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুসনা হুদার নেতৃত্বে পৌর শহরের মুক্তারপাড়া থেকে মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

প্রতিবাদ সমাবেশে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুসনা হুদার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমার পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা আবেদীন, কর্মসংস্হান বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রুবি, ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, প্রচার সম্পাদক নাসরিন বেগম, সদস্য মিনা বেগম, শিউলি পাল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ