সুরমাভিউ:- সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি সমাবেশ ২০২২ অনুষ্টিত হয়।মঙ্গলবার সকালে আনসার ও ভিডিপি অডিটোরিয়াম হলে সাবেক জেলা কম্যান্ড্যান্ট আব্দুল মতিন সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি সহকারী জেলা কম্যান্ড্যান্ট ও জেলা কম্যান্ড্যান্ট (চঃদাঃ)বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কামরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ব্যবস্হাপক, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এস, এম সালাউদ্দিন।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ধর্মপাশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তৈহিদ মিয়া, শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল ওয়াহাব, প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ, প্রবিত্র গীতা পাঠ করেন ববিতা রানী সরকার, মানপত্র পাঠ করেন সদর উপজেলা দলনেতা সেরজাহান, ও ২নং রঙ্গারচর ইউনিয়ন দলনেত্রী তাসলিমা আক্তার।