ছাতকে লাখো মানুষের দুর্ভোগ একটি কালভার্ট

প্রকাশিত:মঙ্গলবার, ৩১ মে ২০২২ ০১:০৫

ছাতকে লাখো মানুষের দুর্ভোগ একটি কালভার্ট

Manual2 Ad Code

আমিনুল ইসলাম হিরন, ছাতক:- সুনামগঞ্জের ছাতকে একটি ভাঙ্গা কালভার্টের কারণে লাখো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট তৈরি করতে ইতোমধ্যে প্রায় ৫ মাস অতিবাহিত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলার ফলে লাখো মানুষের দুর্ভোগ আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখছেন এলাকাবাসী।

Manual2 Ad Code

জানা যায়, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর-লামা রসুলগঞ্জ আবুল খয়ের সড়কের প্রবেশমুখে দুই বছর আগে জালালপুর-দোলারবাজার পর্যন্ত আরসিসিসহ প্রায় সাড়ে ১০ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ পায় মেসার্স আকবর আলী কনট্রাকশন নামের দোয়ারাবাজারের এক ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ের এ কাজের সাথে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের কাছে রত্না নদীর (বর্তমান খাল) উপর পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট তৈরির ব্যয় যুক্ত করা হয়। এ সড়কটির সংস্কার কাজ শেষ হওয়ার পর চলতি ২০২২ সালের জানুয়ারী মাসে পুরাতন কালভার্ট ভাঙ্গা শুরু হয়।

যান চলাচলের বিকল্প রাস্তা তৈরি না করে নিজেদের খেয়াল খুশিতে কালভার্ট ভাঙ্গা শুরু করলে স্থানীয় সচেতন মহল ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে তিন দিন কালভার্ট ভাঙ্গা বন্ধ ছিল। তখন ওই কালভার্টের উপর বালু ভর্তি বস্তা দিয়ে মানুষজন ও ছোট ছোট যানবাহন চলাচল করেছিল। কিন্তু কিছু স্বার্থান্বেষিদের সাথে আঁতাত করে টাকার বিনিময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান রাতের আধাঁরে কালভার্টের উপরের অংশ ভেঙ্গে ফেলে।

Manual7 Ad Code

যে কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দক্ষিণ ছাতকের লাখো মানুষ রত্না নদী (বর্তমান খাল) পায়ে হেঁটে পার হয়ে গন্তব্যে যাওয়া ছাড়া বিকল্প নেই। এখন ওই খালে পানি। এ কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সুস্থ অসুস্থসহ সব শ্রেণী পেশার মানুষকে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ