পানিবন্ধী দেড়শতাধীক মানুষের ঘরে পৌঁছে গেলো ফেয়ার ফেইস এর ত্রাণ সামগ্রী

প্রকাশিত:মঙ্গলবার, ২৪ মে ২০২২ ০৮:০৫

পানিবন্ধী দেড়শতাধীক মানুষের ঘরে পৌঁছে গেলো ফেয়ার ফেইস এর ত্রাণ সামগ্রী

Manual8 Ad Code

মো: আলী হোসেন খাঁন, জগন্নাথপুর:-  জগন্নাথপুর উপজেলা ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুরের পক্ষ থেকে জগন্নাথপুরের নিম্নাঞ্চল ভুরাখালী, খালিক নগর, ইসলামপুর, আলখানাপার, নয়া হাটি, দাস-নোয়া গাও সহ হাওর অঞ্চলের বিচ্ছিন্ন গ্রাম ও হাটি গুলোর দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যগণ।

ফেয়ার ফেইস জগন্নাথপুর এর সভাপতি সাইফুর রহমান মিনহাজ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান আমাদের সংগঠনের আজীবন দাতা সদস্যগণের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরাও সাধ্যমতো এই কর্মসূচির আর্থিক যোগান দিয়েছেন।

Manual4 Ad Code

আজ মঙ্গলবার দুপুর ১১ ঘটিকা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত সারাদিন ইঞ্জিল নৌকায় ঘুরে ঘুরে ত্রাণসামগ্রী বিতরণ করেন ফেয়ার ফেইস জগন্নাথপুরের সদস্যগণ।
সংগঠনের মহাসচিব এম. শামীম আহমেদ বলেন জগন্নাথপুর উপজেলার মানুষের জীবনমানের উন্নয়ন ও আর্থ মানবিক সেবা ও সহযোগিতা নিয়ে আমরা ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবার সবসময়ই মানুষের পাশে থাকতে চাই। সামাজিক কল্যাণের মাধ্যমেই সামগ্রিক উন্নয়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিংকু চন্দ, মিল্টন ধর, কামরুজ্জামান কামরুল, মুজাদ্দিদে আলফে সানি, রাহিম, নাহিদ, ওমর, মারুফ, কয়েছ; সংঘটনের সদস্যগণ এই কর্মসূচিতে সহযোগিতা করার জন্য দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ