বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে গিয়ে ছাতকের ইউএনও মামুনুর রহমান আহত

প্রকাশিত:শনিবার, ২১ মে ২০২২ ১০:০৫

বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে গিয়ে ছাতকের ইউএনও মামুনুর রহমান আহত

Manual3 Ad Code

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:-  ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।

Manual8 Ad Code

শনিবার (২১ মে) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে যাওয়ার পথে কালিপুর পয়েন্টে মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বাসায় আছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ইউএনও মামুনুর রহমান বন্যা শুরুর প্রথম থেকেই বন্যায় কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে উপজেলার বিভিন্ন দূর্গম এলাকা ছুটে বেড়াচ্ছেন। বন্যাদূর্গতদের মুখেও তার প্রশংসার কথা উঠে এসেছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ