ছাতকে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মাংস-পোলাও বিতরণ

প্রকাশিত:শনিবার, ২১ মে ২০২২ ০৯:০৫

ছাতকে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মাংস-পোলাও বিতরণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  ছাতকে স্বেচ্ছাসেবকলীগ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে রান্না করা মাংস-পোলাও বিতরণ করেছেন স্বেচ্ছাসবকলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ছাড়াও কুমনা, বাশঁখালা, শ্যামপাড়া, মজরগনর সহ বিভিন্ন পানিবন্দি এলাকার ২ সহশ্রাধিক মানুষের মাঝে এসব রান্না করা মাংস-পোলাও বিতরণ করেন।

Manual1 Ad Code

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেপারমিল মাদ্রাসা, বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহ পৌরসভার বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষের ঘরে-ঘরে এসব রান্না করা মাংস-পোলাও পৌছে দেয়া হয়।

Manual3 Ad Code

এসব খাবার বিতরণকালে পৌর কাউন্সিলর শফিকুল হক, পৌর আওয়ামীলীগ নেতা শরীফ আলম, মিজান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন মিয়া, কামরুজ্জামান কাজল, বিলাল মিয়া, লিটন মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, জেলা ছাত্রলীগ নেতা বাছিত আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ আহমদ, রুয়েল আহমদ, রুমন আহমদ, আলীরাজ চৌধুরী, জুয়েল আহমদ, তালাল তালুকদার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ