ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া’র মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

প্রকাশিত:রবিবার, ২৭ মার্চ ২০২২ ০৯:০৩

ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া’র মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জ ৫-আসনের (ছাতক-দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

Manual7 Ad Code

শনিবার (২৬ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, সুনামগঞ্জ -৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আর নেই।

Manual6 Ad Code

তিনি শনিবার সকাল সাড়ে ৯টায় লন্ডনস্হ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য তিনি ১৯৮৬, ১৯৯১ এবং সর্বশেষ ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারা বাজার) থেকে নির্বাচন করে স্বল্প ভোটে পরাজিত হয়েছিলেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ