১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৬ মার্চ ২০২২ ০৭:০৩
এনামুল কবির মুন্না:- সুনামগঞ্জ ৫-আসনের (ছাতক-দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সুনামগঞ্জ জেলা আ”লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক শামীম আহমেদ চৌধুরী। শনিবার (২৬ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শামীম আহমদ চৌধুরী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, সুনামগঞ্জ -৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আর নেই।
তিনি শনিবার সকাল সাড়ে ৯টায় লন্ডনস্হ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য তিনি ১৯৮৬, ১৯৯১ এবং সর্বশেষ ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারা বাজার) থেকে নির্বাচন করে স্বল্প ভোটে পরাজিত হয়েছিলেন।
Helpline - +88 01719305766