বিয়ানীবাজারে দুইদিনের মধ্যে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত:শনিবার, ১৯ মার্চ ২০২২ ০৪:০৩

বিয়ানীবাজারে দুইদিনের মধ্যে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

Manual5 Ad Code

সুরমাভিউ:-  বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ ফয়েজ তালুকদার (৩০), শুক্কুর মিয়া (২৫) ও আলী হাসান নামে ৩ (তিন) মোটরসাইকেল আন্তঃবিভাগীয় চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

জানা যায়,গত বুধবার (১৬ মার্চ) বিকাল ১৬.১০ হতে ১৬.২০ ঘটিকার মধ্যবর্তী সময়ে বিয়ানীবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিসের নামে বরাদ্দকৃত লাল রংয়ের হিরো হাংক মোটরসাইকেলটি উপজেলা কমপ্লেক্স থেকে চুরি হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা হয়। মামলা নং-৯, তাং-১৭/৩/২২

Manual2 Ad Code

ঘটনার পরপরই সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও ঘটনায় জড়িত চোরদের আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার
(জকিগঞ্জ সার্কেল) জাকির হোসাইন এর তত্বাবধানে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর নেতৃত্বে এসআই যীশু দত্তসহ একদল পুলিশ শুক্রবার (১৮ মার্চ) রাত ৮ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের মহানগরীর চৌহাট্টা এলাকা হতে তাদেরকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ।

Manual6 Ad Code

আটককৃতরা হলো, সুনামগঞ্জ জেলার আনোয়ারপুর গ্রামের ইসলাম উদ্দিন তালুকদার এর ছেলে মোঃ ফয়েজ তালুকদার (বর্তমান দক্ষিণ সুরমার খুজারখলা এলাকার বাসিন্দা) ও সিলেট জালাবাদ থানার কুমারগাও শেখপাড়ার গ্রামের তরান মিয়া ছেলে শুক্কুর মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মোটরসাইকেল চুরি কথা স্বীকার করেছে। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী লুকিয়ে রাখা মোটরসাইকেল শুক্রবার দিবাগত রাত ১২.৩০ ঘটিকার সময় বালাগঞ্জ থানার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার তালতলা গ্রামের নেওয়াজ ছেলের আলী হাসান এর হেফাজত থাকা চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ ও একই সাথে আলী হাসান কে আটকও করে পুলিশ।

জানা যায়, চোর চক্রের সদস্য মোঃ ফয়েজ তালুকদারের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন, সিলেট জেলা, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার সহ বিভিন্ন থানায় মোট ৮ টি চুরির মামলা রয়েছে। তাছাড়া চোর চক্রের অপর সদস্য শুক্করের বিরুদ্ধে ৩ টি মামলা আছে। ফয়েজ ও শুক্কুর আন্ত বিভাগীয় মোটর সাইকেল চোর দলের সদস্য।

পুলিশ সূত্রে আরো জানা যায়, চোরদের আটক করার সময় তাদের কাছে কয়েকটি চাবি পাওয়া যায়। যে সকল চাবি দিয়ে যেকোন মোটর সাইকেলের লক খুলা সম্ভব। মোটরসাইকেল চোর চক্রের কাছে এটা “সীম” নামে অভিহিত। এই সীম সিলেটের একজন সরবরাহ করে বলিয়া জানা যায়( তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি)।

Manual1 Ad Code

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে চোরাই মোটরসাইকেলসহ ৩ জন আন্তঃবিভাগীয় চোরকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। তিনি জনগনকে স্বল্প মূল্যে চোরাই মোটর সাইকেল ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ