এবাদত-বন্দে‌গির মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে প‌বিত্র শবে বরাত

প্রকাশিত:শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ১১:০৩

এবাদত-বন্দে‌গির মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে প‌বিত্র শবে বরাত

Manual3 Ad Code

সুরমাভিউ:- নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জি‌কির, মিলাদ মাহ‌ফিল ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে প‌বিত্র শবে বরাত।

Manual2 Ad Code

শবে বরাতের ম‌হিমা‌ন্বিত রাতে শুক্রবার (১৮ মার্চ) পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় এবাদত-বন্দে‌গিতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুস‌ল্লিরা। সিলেটের প্রত্যেক‌টি মস‌জিদে ব‌য়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোররাও নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন রয়েছেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করছেন। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।

শবে বরাত উপলক্ষ্যে সিলেটের হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) দরগাহয় ভিড় করেছেন ধর্মপ্রাণ মানুষ। এছাড়া নগরীর মানিকপীর করবস্থানসহ বিভিন্ন করবস্থানে পূর্বপরুষদের কবর জিয়ারত করে দোয়া করছেন তারা।

Manual2 Ad Code

‘শবে বরাত’ হলো সৌভাগ্যের রজনী, যাকে আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ