ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন মহানগর যুবলীগের

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১০:০৩

ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন মহানগর যুবলীগের

Manual8 Ad Code

সুরমাভিউ:-  কেক কাটার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযান করেছে সিলেট মহানগর যুবলীগ। তাছাড়া সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কেক কাটার আয়োজন করা হয়। এতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুভূতি প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। তারা জাতির পিতা সহ সকল শহীদদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শান্ত দেব, আব্দুল লতিফ রিপন, মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন, মিটু তালুকদার, রায়হান চৌধুরী, তোফায়েল আহমদ সানি সহ মহানগর যুবলীগ, ওয়ার্ড যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ