গোলাপগঞ্জে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতিতে শত শত মানুষ ভোগান্তি

প্রকাশিত:বুধবার, ০২ মার্চ ২০২২ ০৯:০৩

গোলাপগঞ্জে কালেক্টরেট সহকারী সমিতির  কর্মবিরতিতে শত শত মানুষ ভোগান্তি

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  মঙ্গলবার (১মার্চ) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস এর কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ছ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির গোলাপগঞ্জ শাখার উদ্যোগে সারা দেশের ন্যায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির গোলাপগঞ্জ শাখার কর্মবিরতি চলমান থাকার কারণে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সেবা প্রত্যাশীরা সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানান তারা।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে প্রতিদিন শত শত মানুষ সেবা গ্রহণের জন্য আসেন কিন্তু কর্মবিরতির কারণে সাধারণ সেবা প্রত্যাশীদের ভোগান্তি এখন চরমে।

উপজেলা ভূমি অফিসে ভাদেপাশা ইউনিয়ন থেকে আসা ফয়ছল জানান, খুব একটা জরুরি কাজে উপজেলায় এসে দেখি কেউ উপস্থিত নেই। কর্মবিরতির কারণে খুবই বেপাকে পড়েছি। যত  দ্রুত এই সমস্যা সমাধান না করলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।

Manual2 Ad Code

কর্মবিরতি পালনকারীরা জানান, গত বছরের ২৪ জানুয়ারি পদোন্নতি দেওয়ার ব্যাপারে নীতিগত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে সেই পদোন্নতি প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয়ে আটকে যায় মাঠ প্রশাসনের সংস্কার।

Manual5 Ad Code

কর্মসূচী পালনকালে উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী লোকমান আহমদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ৯টায় হাজিরা খাতায় সই করে বিকেল ৫টা পর্যন্ত কাজ না করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমসরা অবস্থান করে কর্মবিরতি পালন করেছি ।

তিনি আরও বলেন, রাত ১০টা পর্যন্ত অফিসে থেকে সরকারের সব ধরনের কাজে সহায়তা করি। এর পরও অন্য দপ্তরে সমান পদের কর্মচারীর পদবি ও গ্রেডে উন্নীত হলেও মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মচারীদের পদোন্নতি হয়নি।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের অফিস সহকারী লোকমান হোসেন, মো: রুহুল আমিন জাকারিয়া, ষাঁট মুদ্রাক্ষরিক জিনিয়া সুলতানা, সার্টিফিকেট সহমারী মো: গোলাম মোস্তফা, অফিস সহকারী মো: আব্দুন নুর, মোঃ শিপন আলী, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোঃ হাছনাতুজ্জামান, আব্দুস সালাম, ময়নুল হক প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ