লালাবাজার ৭নং ওয়ার্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

প্রকাশিত:মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ ০৭:০৩

লালাবাজার ৭নং ওয়ার্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

নবনির্বাচিত ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনিরের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় নাজিরবাজারের ট্যালেন্ড একাডেমি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিদ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউপি’র  নবনির্বাচিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও লালাবাজারের শাহসিকন্দর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম ছন্দান। তিনি তাঁর বক্তব্যকালে একাত্তরের ভয়াল দিনগুলোর স্মৃতিচারণ করে সবার অন্তরে দেশপ্রেম জাগিয়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া, বিশিষ্ট মুরুব্বি আসাব আলী, ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য ফেরদৌস মিয়া, সাবেক ছাত্রনেতা সেবুল আহমদ, সাবেক ছাত্রনেতা আবদুস সালাম, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর মিয়া, আবুল হাসিম, পানসুর আলী, সজ্জাদ আলী, সাবেক ছাত্রনেতা বাশার মিয়া, যুবনেতা সুবেলুর রহমান চৌধুরী ও সাংবাদিক মো. রেজাউল হক ডালিম।

আরও উপস্থিত ছিলেন কামাল আহমদ, রাশেদুল ইসলাম রাসেল, সুহেল আহমদসহ এলাকার যুব ও তরুণ সমাজের প্রতিনিধি এবং ট্যালেন্ড একাডেমি শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দাঁড়িয়ে স্মরণ করছি সেই মহানায়কের কথা, যার জন্ম না হলে হয়তো আমরা এই স্বাধীন ভূখন্ড পেতাম না- পেতাম না লাল-সবুজের একটি পতাকা। পদ্মা-মেঘনা যতদিন থাকবে বহমান, ততদিন আমাদের অন্তরে লালিত হবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সেদিন দেশবাসীকে নেতৃত্ব না দিলে হয়তো এ দেশ স্বাধীন হতো না। হয়তো আমরা এখনও পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ থাকতাম।

Manual1 Ad Code

বক্তারা আরও বলেন, ৩০ লক্ষ শহিদের রক্ত আর ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এই দেশ ও স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং পাকিস্তানী প্রেতাত্মারা আজও চিরতরে নির্মূল হয়নি। দেশ ও জাতির কোনো দুর্যোগপূর্ণ সময়ে তারা সুযোগ খুঁজে দেশের ক্ষতি করার চেষ্টা চালায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে সেই অপশক্তিকে মোকাবেলা করে বর্তমান সরকার দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে ইনশা আল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ